clock ,

“মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে”: আসিফ নজরুলের মন্তব্যে আলোচনার ঝড়

“মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে”: আসিফ নজরুলের মন্তব্যে আলোচনার ঝড়

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি অভিবাসীদের আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক . আসিফ নজরুল।

জুলাই ঢাকার মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছু লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। আমি শুনেছি, ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে।

আসিফ নজরুল বলেন, “সৌদি আরবের একটি এলাকায় এমন ঘটনাও ঘটেছে যেখানে কিছু বাংলাদেশি মাস্তান টাকা ছিনতাইয়ের জন্য মানুষের বাসায় ঢুকে কুপিয়ে হাত কেটে দিয়েছে। এগুলো কি মিথ্যা?”

তিনি অভিযোগ করেন, স্থানীয়দের অনেকেই এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে ভয় পান। কারণ পুলিশ আসলে নিরপরাধ অনেককেই আটক বা বের করে দেয়।

বাজে কাজ করে ১০ জন, আর তার জন্য সাফার করে ১০ হাজার, এমনকি ১০ লাখ মানুষ,”—উল্লেখ করেন তিনি।

বক্তব্যে . নজরুল জানান, বাহরাইনে এক মালিককে হত্যার ঘটনায় দেশটি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে।

এই ঘটনাগুলোর প্রেক্ষিতে তিনি প্রবাসী বাংলাদেশিদের আরো সচেতন দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে সিলেট ব্রাহ্মণবাড়িয়ার জনগণ মনে করছেন, পুরো অঞ্চলের মানুষকে এক কাতারে ফেলে দোষারোপ করা ঠিক হয়নি।

তবে অনেকে আবার বলছেন, এই সমস্যা চেপে না রেখে খোলাখুলিভাবে আলোচনায় আনা উচিত, যেন প্রবাসীদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নিরপরাধরা ভোগান্তিতে না পড়ে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য