clock ,

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে অংশ নেওয়া প্রায় লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে তথ্য জানা গেছে।

ইসি জানায়, বিভিন্ন দেশে মোট লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন লাখ ২৪ হাজার ৮০টি ব্যালট। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন লাখ ৬৭ হাজার ৭০৭ জন প্রবাসী ভোটার।

ভোট প্রদান শেষে দেশে ফেরত পাঠানোর জন্য পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন লাখ ২৩ হাজার ৭১২ জন প্রবাসী। এর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছে লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে হাজার ৪২টি পোস্টাল ভোট।

এদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো হয়েছে লাখ ৪৬ হাজার ৫০৭টি পোস্টাল ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন এবং পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন ৭০ হাজার ৮১০ জন রিটার্নিং কর্মকর্তারা পর্যন্ত হাজার ৬৫৫টি ব্যালট গ্রহণ করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য