clock ,

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই বহাল

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই বহাল

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, আগের মতোই শতাংশ কাটা হবে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মাসে এই সীমার মধ্যেও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ক্ষোভ তৈরি হয়।

সংক্রান্ত একটি চিঠি আজ মঙ্গলবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে উৎসে করের হার ছিল শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ছিল ১০ শতাংশ। তবে আয়কর আইন২০২৩ সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ উৎসে করের বিধান রাখা হলেও গত ডিসেম্বর পর্যন্ত ক্ষেত্রে ছাড় কার্যকর ছিল। জানুয়ারি থেকে সেই ছাড় প্রত্যাহার করায় পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ক্ষেত্রেও ১০ শতাংশ উৎসে কর কাটা শুরু হয়, ফলে তারা জানুয়ারি মাসে তুলনামূলক কম মুনাফা পান।

বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করেন এবং আগের হারে উৎসে কর কার্যকর করে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। বিষয়টি নিয়ে গত ৩০ জানুয়ারি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এনবিআরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার বেশি না করেন, তাহলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে শতাংশ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তির আয়বর্ষে যদি শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে সেই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর কোনো উৎসে কর প্রযোজ্য হবে নাঅর্থাৎ করের হার শূন্য শতাংশ থাকবে।

অন্যদিকে, আয়কর আইন২০২৩এর ১০৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির আয়বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ১০ শতাংশ।

এনবিআর আরও স্পষ্ট করেছে, আগের নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না।

এদিকে, গত ৩১ ডিসেম্বর সরকার প্রজ্ঞাপন জারি করে জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণা দিলেও চার দিনের মাথায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। ফলে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে মুনাফার হার ছিল, তা চলতি বছরের প্রথম ছয় মাসেও বহাল রয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য