clock ,

“উত্তরণের একমাত্র পথ এখন দ্রুত নির্বাচন” — গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

“উত্তরণের একমাত্র পথ এখন দ্রুত নির্বাচন” — গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক জটিলতা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত একটি নির্বাচন আয়োজন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। শুরু থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথা বলে এসেছি। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি, নির্বাচন প্রক্রিয়াকে আর বিলম্ব না করে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি তা করবেন।

তিনি আরও বলেন, “চলমান সংকটে রাজনৈতিক সরকার না থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়। যেমন আমরা দেখেছি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা সেখানে দুই উপদেষ্টা প্রেস সচিবকে অবরুদ্ধ করার ঘটনা, সচিবালয়ে পরীক্ষা সংক্রান্ত জটিলতাএসবই প্রশাসনিক অস্থিরতার ইঙ্গিত দেয়।

ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমি তো দেখছি, সরকার সেদিকেই এগুচ্ছে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে তিনি বলেন, “কিছুদিন আগে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান প্রক্রিয়ায় পরাজিত শক্তির উত্থানের নমুনা এটি। সম্ভবত কারণেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন।

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট আছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কথার আদান-প্রদান রাজনীতিরই অংশ।

উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় সরকারের পদক্ষেপ যথাযথ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “কিছু জায়গায় অভিজ্ঞতার অভাব ছিল। সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের অনভিজ্ঞতা কিছু কর্মকর্তার অহংকার।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য