clock ,

“ওরা আমার বন্ধু ছিল, ভুলতে পারছি না” মাইলস্টোন ট্র্যাজেডির বর্ণনায় শিশু সিনান

“ওরা আমার বন্ধু ছিল, ভুলতে পারছি না” মাইলস্টোন ট্র্যাজেডির বর্ণনায় শিশু সিনান

ওরা আমার খুব ভালো বন্ধু ছিল। সোমবার আমরা একসঙ্গে টিফিন খেয়েছিলাম। এখন ওদের ভুলতে পারছি না। আমার ক্লাস ক্যাপ্টেন বন্ধুটাও পুড়ে কয়লা হয়ে গেছে…”— কথাগুলো বলতে বলতে চোখের পানি সামলাতে পারছিল না ১১ বছর বয়সী মাসনুন রহমান সিনান।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এই ছাত্র এখন কেবল একজন বেঁচে যাওয়া শিশু নয়, সে ভয়াবহ এক স্মৃতির ভার বয়ে বেড়াচ্ছে।

গতকাল মঙ্গলবার সকালে দিয়াবাড়ীর স্কুল শাখার সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে সিনান বলছিল, “ঘটনার ঠিক পাঁচ মিনিট আগে একজন স্যার বলেছিলেনতোর এক্সট্রা ক্লাস আছে, উপরে যা।সেই কারণেই সেদিন ক্লাসরুম ছেড়ে দ্বিতীয় তলায় উঠেছিল সে। আর ঠিক তখনই ঘটে বিভীষিকাময় দুর্ঘটনাধপ করে শব্দ, এরপর তীব্র বিস্ফোরণ, চারদিকে কালো ধোঁয়া আর দাউ দাউ আগুন।

সিনান জানায়, বাঁচার জন্য সে যখন নিচে নামছিল, তখনই এক শিক্ষক বাবুল স্যার তার হাত ধরে দোতলার অন্য প্রান্তে টেনে নিয়ে যান। সেখান থেকে সেনাবাহিনী বিএনসিসির তৈরি করা একটি সরু পথে অন্য কয়েকজনের সঙ্গে সে বের হয়ে আসেকিন্তু বন্ধুদের অনেকেই আর ফিরেনি।

সিনানের মা তাসলিমা আক্তার, যিনি নিজেও মাইলস্টোন কলেজের একজন প্রভাষক, ছিলেন পাশের ভবনে। তিনি বলেন, “হঠাৎ বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। জানালা দিয়ে দেখি আগুন আমার ছেলের ক্লাসে! তখনকার মুহূর্তটুকু ভাষায় বোঝানো সম্ভব না।

ছুটে গিয়ে তিনটি পুড়ে যাওয়া মরদেহ দেখতে পান তিনিশরীরের কোনো কাপড় অবশিষ্ট ছিল না, আইডি কার্ড গলে গেছে। তখনো জানতেন না, তার ছেলেটি বেঁচে আছে কিনা। পরে যখন ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসতে দেখেন আদরের সিনানকে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেন।

তাসলিমা বলেন, “যেসব মা তাদের সন্তান হারিয়েছেন, তাদের কান্না... তাদের চিৎকার এখনো কানে বাজে। একজন মা বারবার বলছিলেনবাবারে, তুই আজ আমার হাতে শেষবারের মতো খেয়ে গেলি, আমি তোকে শেষ দেখা দেখতে পারলাম না!”

সিনান জানায়, চোখের সামনে সে দেখেছে সহপাঠীদের দগ্ধ লাশ, কাতরানো শরীর এমন দৃশ্য যা সে কখনও ভুলতে পারবে না।

এই ঘটনা কোনো কাল্পনিক উপন্যাসের পৃষ্ঠা নয়এটা এক নির্মম বাস্তবতা, যেখানে শিশুর হাসি পুড়ে ছাই হয়ে গেছে, বন্ধুত্বের হাত আর কোনোদিন একসঙ্গে হবে না।

সোমবারের ওই বিমান দুর্ঘটনায় যেন শুধু একটি যন্ত্রচালিত বিমান নয়, বিধ্বস্ত হয়ে গেছে একটি প্রজন্মের স্বপ্ন, আশা আর অগণন ভবিষ্যৎ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য