clock ,

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের বিবৃতি উদ্ধৃত করে গতকাল খবর প্রকাশ করেছে ডন জিও নিউজসহ দেশটির একাধিক গণমাধ্যম।

সরকারি এক্স হ্যান্ডলের বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬- অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল অংশ নেবে না।

এর আগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান পুরো টুর্নামেন্টই বয়কট করতে পারে এমন গুঞ্জন কিছুদিন ধরেই পাকিস্তানের গণমাধ্যমে আলোচিত হচ্ছিল। প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে খেলতে না দিলে পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করবে কিনা, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর মহসিন নাকভি জানান, “প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাকে আইসিসি-সংক্রান্ত বিষয়গুলো জানানো হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন, সব বিকল্প খোলা রেখেই বিষয়টি সমাধানের চেষ্টা করতে।

সিদ্ধান্তের ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা টুর্নামেন্টের সূচি সম্প্রচার পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য