clock ,

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে আগামী ১১ ১২ ফেব্রুয়ারি (বুধবার বৃহস্পতিবার) দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক আজ রোববার বিশেষ ছুটি ঘোষণা করে সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে সরকার ঘোষিত সরকারি ছুটির কারণে উল্লিখিত দুই দিন দেশের সব তপশিলি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সময় ব্যাংকের সব কর্মকর্তাকর্মচারী ছুটিতে থাকবেন।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে আগামী ১১ ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও ঘোষণা করা হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য