clock ,

দেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

দেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

বাংলাদেশে সাংবাদিকতা বর্তমানে এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক প্রকাশক মাহফুজ আনাম। তার ভাষায়, কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া দৃষ্টিভঙ্গি থেকে সামান্য সরে গেলেই হামলার শঙ্কা কাজ করে। আল জাজিরার দ্য লিসেনিং পোস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন।

মাহফুজ আনাম বলেন, বর্তমানে দেশের মূলধারার গণমাধ্যম আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীন অনুসন্ধানী হলেও একই সঙ্গে ভয় চাপের পরিবেশ বিদ্যমান। তিনি বলেন, “অনেক সময় আমরা শব্দচয়ন নিয়েও দ্বিধায় থাকি এই শব্দটি ব্যবহার করব, না কি অন্যটি। এটি স্বাধীন গণমাধ্যম সংস্কৃতির পরিপন্থী হলেও বাস্তবতা এমনই।

ডেইলি স্টার ভবনে হামলার প্রসঙ্গে তিনি বলেন, যারা ভবনে আগুন দিয়েছে তারা পাঠক ছিল না বলেই তার ধারণা। এটি ছিল সুপরিকল্পিত হামলা, যার পেছনে রাজনৈতিক আর্থিক উদ্দেশ্য ছিল। একই সঙ্গে গণতন্ত্র, বহুমতের স্বীকৃতি উদার সাংবাদিকতার ঐতিহ্য ধ্বংস করাই ছিল হামলাকারীদের লক্ষ্য।

তিনি বলেন, প্রতিবেদনে ভুল থাকলে সমালোচনা হতে পারে, কিন্তু গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হামলার রাতটিকেচরম আতঙ্কেরবলে বর্ণনা করে তিনি জানান, ভবনে আটকে পড়া কর্মীরা শ্বাস নিতে পারছিলেন না এবং পরিবারকে ফোন করে শেষ বিদায়ের আশঙ্কার কথা বলছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে মাহফুজ আনাম বলেন, মতপ্রকাশের সুযোগ বাড়লেও এর সঙ্গে ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ভিত্তিহীন অভিযোগও বেড়েছে। রাজনৈতিক দলগুলো সংগঠিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যক্তি প্রতিষ্ঠানকে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের রাজনীতিকরণ জনআস্থা ক্ষুণ্ন করেছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিক বিভাজনের কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেখ হাসিনা সরকারের সময়কার দমনমূলক পরিবেশের কথা তুলে ধরে মাহফুজ আনাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ভিন্নমতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার ছিল। গভীর রাতে গ্রেপ্তার, মামলা, বিজ্ঞাপন বন্ধসহ নানা চাপের মুখে স্বাধীন সাংবাদিকতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ সরকারগুলো এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য