রাজধানীর উত্তরা এলাকায় বিমান দুর্ঘটনায় দগ্ধ আটজন রোগীর অবস্থা ‘ক্রিটিকাল’ বা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন। বুধবার (২৩ জুলাই) বিকেলে ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্ঘটনায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন মোট ৪৪ জন, যাদের মধ্যে ৩৭ জনই শিশু। পরিচালক জানান, “বর্তমানে দগ্ধদের মধ্যে ১৩ জনের অবস্থা সিভিয়ার (গুরুতর), ২৩ জন ইন্টারমিডিয়েট এবং বাকিদের তুলনামূলকভাবে ভালো অবস্থায় রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা আটজনকে ঘনঘন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ঘণ্টায় রোগীদের অবস্থা মূল্যায়ন করে চিকিৎসা পদ্ধতি সামঞ্জস্য করা হচ্ছে।”
তিনি আরও জানান, সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় অংশ নিয়েছেন। তার সঙ্গে সমন্বয় করে বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা যৌথভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেছেন।
এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান অধ্যাপক নাসির উদ্দীন। সর্বশেষ একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?