clock ,

শরীয়তপুরে প্রবাসীর ঘরে আগুন, চাঁদা না দেয়ায় হামলার অভিযোগ

শরীয়তপুরে প্রবাসীর ঘরে আগুন, চাঁদা না দেয়ায় হামলার অভিযোগ

শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখী গ্রামে পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় মালয়েশিয়া প্রবাসী শাহ আলম তালুকদারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে কেউ না থাকায় প্রাণহানি না হলেও সম্পূর্ণ বসতঘর মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগীর স্ত্রী মনিমালা বেগম জানিয়েছেন, তার স্বামী শাহ আলম মালয়েশিয়ায় কর্মরত এবং দুই ছেলে মাহফুজ মারুফ ইতালিতে থাকেন। তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আমীর হোসেন তালুকদার তার লোকজন দীর্ঘদিন ধরে তাকে চাঁদার জন্য চাপ দিচ্ছিলেন।

মনিমালা বেগম জানান, স্থানীয় প্রভাবশালী আমীর হোসেন তালুকদার, সানাউল পাঙ্খাদার, আবু ছালাম তালুকদার, তুহিন মাদবর আবু বকর তালুকদার মিলে কয়েকবার তাকে ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। সোমবার আদালতে জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানিতে গেলে বিকেলে ফাঁকা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বেশ কয়েকজন গা ঢাকা দিয়েছেন। তবে আমীর হোসেন তালুকদারের স্ত্রী ফিরোজা বেগম বলেন, “স্থানীয় সালিশে আমাদেরকে লাখ টাকা দেওয়ার প্রস্তাব ছিল, কিন্তু মনিমালা সেটা মানেনি।

ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মনিমালা বেগম।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধের জের হতে পারে। আগুন কে বা কারা দিয়েছে তা কেউ প্রত্যক্ষ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য