clock ,

২ মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

২ মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতএর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন।

রায়ে শেখ হাসিনার পরিবারের আরও দুই সদস্যের সাজাও ঘোষণা করা হয়। শেখ রেহানার আরেক মেয়ে আজমিনা সিদ্দিককে একটি মামলায় সাত বছরের এবং শেখ হাসিনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে অপর একটি মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত রায়ে আরও উল্লেখ করেন, শেখ হাসিনা তাঁর পরিবারের তিন সদস্য ছাড়াও আরও ১১ জন আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এক আসামিকে দুই বছরের কারাদণ্ড এবং একটি মামলায় আরও ছয় আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিস্তারিত আদেশে বিভিন্ন আসামির বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত উল্লেখ করেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য