clock ,

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার প্রথম সভা, অভিষেক ও বনভোজন অনুষ্ঠিত

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার প্রথম সভা, অভিষেক ও বনভোজন অনুষ্ঠিত

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)–এর নিউইয়র্ক শাখার প্রথম সভা, অভিষেক বনভোজন অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে। নদী তীরবর্তী প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, নবগঠিত কার্যকরী কমিটির সদস্যসহ সকল সুধীজন প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। 

সভায় নবনির্বাচিত নেতারা সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল মানবাধিকার বিষয়ক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। উপদেষ্টামণ্ডলী সিনিয়র সদস্যরা বলেন, সকলের আন্তরিক অংশগ্রহণ সহযোগিতা এই সংগঠনকে মানবাধিকার রক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করবে।

২০২৫-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এই সভাতেই হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার ২০২৫-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন:

  • সভাপতি: অ্যাডভোকেট মিয়া জাকির
  • সহ-সভাপতি: অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম
  • সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল
  • সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট ইব্রাহিম লোদি
  • সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রশিদ
  • প্রচার সম্পাদক: রীনা আবেদিন
  • আইন সম্পাদক: অ্যাডভোকেট তাহমিনা আক্তার সুইটি
  • কোষাধ্যক্ষ: আক্তারুর রহমান মামুন

কার্যনির্বাহী সদস্য:
আব্দুর রহমান কিবরিয়া, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট মুহি উদ্দিন, কুবরাতুন্নেছা, আলতাফ হোসেন, আজাদ আলী সিপু।

উপদেষ্টা মণ্ডলী:
অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নি অশোক কুমার, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এটর্নি খায়রুল বাশার, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আব্দুল মালেক মানিক।



বনভোজনে উপস্থিত সকল সদস্য অতিথিদের নানা রকম সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয়। দিনজুড়ে ছিল হৃদ্যতা, স্মৃতিচারণ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।

নবনির্বাচিত নেতারা বলেন, মানবাধিকার সুরক্ষার পথ সহজ নয়, তবে একসাথে পথ চললে সব সম্ভব। এই কমিটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে নিউইয়র্ক বিশ্বব্যাপী।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য