clock ,

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন বন্ড নিয়ম: বাংলাদেশিদের দিতে হতে পারে সর্বোচ্চ ১৮ লাখ টাকা

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন বন্ড নিয়ম: বাংলাদেশিদের দিতে হতে পারে সর্বোচ্চ ১৮ লাখ টাকা

বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড (জামানত) নীতি চালু করেছে যুক্তরাষ্ট্র। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসা আবেদনের সময় সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, নতুন তালিকায় বাংলাদেশসহ আফ্রিকা, লাতিন আমেরিকা দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাম যুক্ত করা হয়েছে। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন এই সিদ্ধান্তের ফলে যেসব দেশের নাগরিকদের ভিসা পেতে বন্ড জমা দিতে হবে, সেই তালিকা প্রায় তিন গুণ বেড়েছে। বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি-/বি- (ভ্রমণ বা ব্যবসা) ভিসার জন্য যোগ্য বিবেচিত হন, তাহলে তাকে হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে। আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Pay.gov-এর মাধ্যমে এই বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২.৩১ টাকা), সর্বোচ্চ ১৫ হাজার ডলার বন্ডের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা এই নতুন নীতি আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ভিসা বন্ড সংক্রান্ত এই ব্যবস্থা পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচির আওতায় প্রথম চালু করা হয় গত বছরের আগস্টে। সে সময় সীমিতসংখ্যক দেশকে তালিকাভুক্ত করা হলেও এবার তা সম্প্রসারণ করা হলো।

নতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩৮টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, অ্যাঙ্গোলা, নেপাল, নাইজেরিয়া, ভুটান, কিউবা, তানজানিয়া, উগান্ডা, ভেনেজুয়েলা, জাম্বিয়া জিম্বাবুয়েসহ আফ্রিকা, এশিয়া লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। বিভিন্ন দেশের ক্ষেত্রে এই নীতির কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য