যুক্তরাষ্ট্রে শ্রমিক সংকট মোকাবিলায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬৫ হাজার অতিরিক্ত H-2B মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশজুড়ে শ্রমিক সংকটে পড়া নিয়োগকর্তাদের জন্য এই ভিসাগুলো উন্মুক্ত করা হবে।
ফেডারেল রেজিস্টারের এক নোটিসে বলা হয়েছে, এই অতিরিক্ত ভিসা কার্যকর করতে অস্থায়ী একটি বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সাধারণত প্রতিবছর যে ৬৬ হাজার H-2B ভিসা দেওয়া হয়, এবার সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে যাবে। প্রশাসনের দাবি, বিভিন্ন খাতে মার্কিন নিয়োগকর্তারা পর্যাপ্ত শ্রমিক খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।
২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন। অনিয়মিত অভিবাসীদের সমাজের ওপর বোঝা হিসেবে তুলে ধরেন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আবেদন পর্যালোচনা কঠোরভাবে পরিচালনা করেন। তবে অতিরিক্ত H-2B ভিসা প্রদানের প্রক্রিয়া আগেও চালু করা হয়েছিল, যেমন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এবং ট্রাম্পের ২০১৭-২০২১ মেয়াদেও।
মৌসুমি ব্যবসার নিয়োগকর্তারা, বিশেষ করে হোটেল ও নির্মাণ খাতের প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরেই বেশি ভিসার দাবি জানিয়ে আসছিলেন। তবে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই পদক্ষেপের বিরোধিতা করে বলছে, এতে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসন H-1B কর্মী ভিসায় এক লাখ ডলার ফি আরোপ করে প্রযুক্তি খাতে বিদেশি কর্মী নিয়োগ আরও কঠিন করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি চ্যালেঞ্জ চলছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?