clock ,

ইসরাইল স্বীকার করল: গাজায় নিহত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি

ইসরাইল স্বীকার করল: গাজায় নিহত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের পর থেকে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াইনেট নিউজসহ কয়েকটি শীর্ষস্থানীয় ইসরাইলি সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল ইসরাইল। যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরে এই সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। তেল আবিবের যুক্তি ছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে নিহতদের নাম বয়স প্রকাশ করে। সর্বশেষ তথ্যানুসারে, মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরের যুদ্ধবিরতির পর ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৪৮০ জনের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক যোদ্ধাদের আলাদা করা হয়নি, তবে অধিকাংশ নিহত নারী শিশু।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ওয়াইনেট জানায়, সামরিক বাহিনীও প্রায় একই ধরনের হিসাব মেনে নিয়েছে। এক সামরিক কর্মকর্তা বলেছেন,
আমাদের হিসাব অনুযায়ী, গাজায় প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছেন। এতে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নয়। কারা সন্ত্রাসী ছিলেন এবং কারা সরাসরি জড়িত ছিলেন নাএটি আমরা এখন যাচাই করছি।

ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই বিষয়ে যেকোনো তথ্য বা প্রতিবেদন অনুষ্ঠানিক নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য