clock ,

ক্রীড়াব্যক্তিত্ব মোস্তফা কামাল আর নেই

ক্রীড়াব্যক্তিত্ব মোস্তফা কামাল আর নেই

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগে সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন। আজ রোববার ভোরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী দুই কন্যা রেখে গেছেন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মোস্তফা কামাল ছিলেন এক বহুমাত্রিক প্রভাবশালী ব্যক্তিত্ব। ষাটের দশকে ঢাকা মোহামেডানের হয়ে ফুটবল খেললেও ভলিবলই হয়ে ওঠে তাঁর জীবনের প্রধান সাধনা। খেলোয়াড়ি জীবন শেষে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে ভলিবল কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দীর্ঘদিন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

ভলিবলের পাশাপাশি ফুটবল অঙ্গনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্লেয়ার স্ট্যাটাস কমিটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কমিটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড়, কোচ সংগঠকের পরিচয়ের বাইরে মোস্তফা কামাল ছিলেন একজন ক্রীড়া লেখকও। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) আজীবন সদস্য হিসেবে তিনি ক্রীড়ালেখালেখিতেও সক্রিয় ছিলেন। ছয় দশকের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের নানা শাখা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও ভলিবলে তাঁর অসামান্য অবদানের জন্যই তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। ক্রীড়ামহলে তিনিভলিবলের কামালনামেই সমাদৃত।

মোস্তফা কামালের প্রথম জানাজা আজ বাদ যোহর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা দুপুর ২টা ৩০ মিনিটে পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাঁর মরদেহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক সমবেদনা জানিয়েছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য