clock ,

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতির মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির সময় তাকে আদালতে হাজির করা হলে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ফরহাদ হোসেন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে মোট কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৪৭১ টাকা জমা এবং উত্তোলন করা হয়েছে কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯৯৬ টাকা। এসব লেনদেনের বিষয়ে তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলাও করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, ফরহাদ হোসেন বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপনে চলে যেতে পারেন বা বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে আছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য