clock ,

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান-কে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)–এর সব খেলা অনুষ্ঠান প্রচার-সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার ( ডিসেম্বর) তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এর জারি করা এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ক্ষুব্ধ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে আলোচনা চলছিল। ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন তাঁকে দলে না রাখার দাবিতে বিক্ষোভ করে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ( জানুয়ারি) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য