clock ,

অভিবাসীর সরকারি সহায়তা; ট্রাম্পের তালিকায় বাংলাদেশ–পাকিস্তান, বাদ ভারত

অভিবাসীর সরকারি সহায়তা; ট্রাম্পের তালিকায় বাংলাদেশ–পাকিস্তান, বাদ ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা কতটা সরকারি সহায়তা পাচ্ছেন, তার একটি তালিকা প্রকাশ করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ১২০টি দেশের অভিবাসী পরিবারের তথ্য তুলে ধরেন। তালিকাটি প্রকাশের পরই আলোচনার জন্ম দেয় একটি বিষয়বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ভুটানের নাম থাকলেও সেখানে ভারতের নাম নেই।

কর্মসূত্রে বা নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দীর্ঘ সময় কিংবা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। নির্দিষ্ট শর্ত পূরণ করলে তারা নাগরিকত্ব পান, অন্যথায় অভিবাসী হিসেবেই অবস্থান করেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত এসব অভিবাসীর সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সরকারি কোষাগার থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করা হয়।

ট্রাম্প প্রকাশিত তালিকা অনুযায়ী, সরকারি সহায়তা পাওয়া অভিবাসী পরিবারের হার সবচেয়ে বেশি নেপালের ক্ষেত্রে৮১. শতাংশ। এরপর রয়েছে ইয়েমেন (৭৫. শতাংশ) সোমালিয়া (৭১. শতাংশ) তালিকায় আরও আছে আফগানিস্তান (৬৮. শতাংশ), বাংলাদেশ (৫৪. শতাংশ) এবং পাকিস্তান (৪০. শতাংশ) তবে উল্লেখযোগ্যভাবে ভারতের কোনো নাম এই তালিকায় দেখা যায়নি।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে অভিবাসীদের জন্য সরকারি ব্যয় কমানোর কথাও বলা হয়েছে। এই প্রেক্ষাপটে এমন একটি তালিকা প্রকাশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরাবিশেষ করে সেখানে ভারতের নাম অনুপস্থিত থাকাটা নতুন করে প্রশ্ন আলোচনার জন্ম দিয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য