গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে এ ধরনের তথ্যসংক্রান্ত অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে যোগাযোগ করা যাবে।
সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে আরও বলা হয়েছে, অভিযোগকারীরা চাইলে notify@ncsa.gov.bd ইমেইল ঠিকানায়ও গুজব ও অপতথ্যসংক্রান্ত অভিযোগ পাঠাতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, বিভ্রান্তিকর সংবাদ ও গুজব শনাক্ত ও প্রতিরোধে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?