clock ,

চরম অর্থনৈতিক সংকটে ইরান, এক কেজি মাংসের দাম ছুঁয়েছে এক কোটি রিয়াল

চরম অর্থনৈতিক সংকটে ইরান, এক কেজি মাংসের দাম ছুঁয়েছে এক কোটি রিয়াল

ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের মান ভয়াবহভাবে কমে গিয়ে প্রায় তলানিতে ঠেকেছে। খোলা বাজারে বর্তমানে এক ডলার কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৪ লাখ রিয়াল। এর সরাসরি প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এখন এক কেজি মাংস কিনতে লাগছে প্রায় এক কোটি রিয়াল, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বহু বাইরে।

মুদ্রার এই নজিরবিহীন পতনের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারসহ দেশের বিভিন্ন বড় বাণিজ্যিক কেন্দ্রে দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। তেহরানের পাশাপাশি ইসফাহান, শিরাজ কেরমানশাহ শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

অর্থনীতিবিদদের মতে, বর্তমানে ইরানে মুদ্রাস্ফীতির হার ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে রিয়ালের মান আরও অবনতি হতে পারে বলে তারা সতর্ক করেছেন।

স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, রিয়ালের অস্থিরতার কারণে পণ্য কেনাবেচা কার্যত অচল হয়ে পড়েছে। তেহরানের কার্পেট বাজারের এক ব্যবসায়ী বলেন, মুদ্রার মান মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। ফলে পণ্যের দাম নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে, বাধ্য হয়ে দোকান বন্ধ রাখতে হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞাই এই সংকটের প্রধান কারণ। তবে এর সবচেয়ে বড় চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। নিত্যপণ্যের লাগামহীন দামে নিম্ন মধ্য আয়ের মানুষের জীবনযাপন দিন দিন কঠিন হয়ে উঠছে।

এই অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের ভেতরেই প্রবল চাপে রয়েছেন। রাজনৈতিক বিরোধ অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে কার্যকর সিদ্ধান্ত নিতে পারছেন নাএমন অভিযোগ উঠেছে। অন্যদিকে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান বিক্ষোভকে বিদেশি শত্রুপক্ষের উসকানি বলে উল্লেখ করে কঠোর দমনের হুঁশিয়ারি দিয়েছেন।

অবস্থায়ও ইরান আগামী দুই বছরে ৩০টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান জানিয়েছেন, আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

রাজনৈতিক অর্থনৈতিক সংকটের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা এবং পাহাড়ি এলাকায় ভারী তুষারপাতে এখন পর্যন্ত চারজন নিহত নয়জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য