clock ,

চীনা ক্ষেপণাস্ত্র হাতে পেয়ে প্রতিরক্ষা জোরদারে তেহরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ

চীনা ক্ষেপণাস্ত্র হাতে পেয়ে প্রতিরক্ষা জোরদারে তেহরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ

চীন থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচকিউ-৯বি সংগ্রহ করেছে ইরান। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র পেয়ে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন গতি এসেছে। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিধ্বস্ত হওয়া প্রতিরক্ষা অবকাঠামো দ্রুত পুনর্গঠনের অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে তেহরান।

মিডল ইস্ট আইয়ের বরাতে জানা গেছে, গত ২৪ জুন যুদ্ধবিরতির পরপরই চীন থেকে ক্ষেপণাস্ত্রগুলো ইরানে পৌঁছায়। এক আরব গোয়েন্দা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য মিত্ররা বিষয়টি নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে। আরেক সূত্রে দাবি করা হয়েছে, এই অস্ত্র চুক্তির বিনিময়ে ইরান চীনকে তেল সরবরাহ করছে।

মার্কিন তথ্যমতে, চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় আমদানিকারক এবং ২০২৫ সালের মে মাসেই দেশটির মোট জ্বালানি রপ্তানির ৯০ শতাংশই গেছে চীনে। বিশ্লেষকদের মতে, চীন ইরানের মধ্যকার এই সামরিক সহযোগিতা কৌশলগত সম্পর্কের নতুন মাত্রা নির্দেশ করে।

এদিকে, এক সাক্ষাৎকারে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বন্দ্ব সংলাপ আলোচনার মাধ্যমেই সহজে সমাধান সম্ভব। তবে ইসরায়েলের হামলা প্ররোচনার কারণে পারস্পরিক আস্থার সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তিনি আরও দাবি করেন, “যুদ্ধ চলাকালীন ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল, তারা সেই অনুযায়ী পদক্ষেপও নিয়েছিল, তবে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় এবং এরই মধ্যে একটি সময়সূচিও নির্ধারিত হয়েছে। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য