clock ,

বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, আগস্ট থেকে কার্যকর

বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, আগস্ট থেকে কার্যকর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী আগস্ট থেকে এই নতুন হার কার্যকর হবে। এর আগে, গত এপ্রিল যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল। ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social- ঘোষণা দেন। শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশসহ মোট ১৪টি দেশ রয়েছে।

নতুন ঘোষণায় দক্ষিণ কোরিয়া জাপানসহ ১৩টি দেশের ওপরও উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। মিয়ানমার লাওসের পণ্যে ৪০-৪৮%, দক্ষিণ আফ্রিকা বসনিয়ায় ৩০%, সার্বিয়ায় ৩৫%, কম্বোডিয়া থাইল্যান্ডে ৩৬%, এবং ইন্দোনেশিয়ায় ৩২% পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, যার মধ্যে ৯০% তৈরি পোশাক। ৩৫% শুল্ক কার্যকর হলে এই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন,“বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এই শুল্ক আরোপ করা হচ্ছে। তবে, কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কারখানা গড়ে পণ্য উৎপাদন করলে শুল্ক ছাড় দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিকল্প শুল্ক চুক্তি করার জন্য বাংলাদেশ একাধিক দফা আলোচনা চালাচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা . খলিলুর রহমানের নেতৃত্বে ওয়াশিংটনে চলছে দরকষাকষি।
বাংলাদেশ পক্ষ থেকে খসড়া চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবিন তেল, তুলা, পেট্রোলিয়াম ইত্যাদি আমদানির পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

চীন (৩৪%), ভারত (২৬%), পাকিস্তান (২৯%), শ্রীলঙ্কা (৪৪%) ভিয়েতনাম (৪৬%) সহ বহু দেশের পণ্যের ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।

তিনি বলেন,“বাণিজ্যে কখনও কখনও বন্ধু শত্রুর চেয়েও খারাপ হয়। যারা আমাদের বাজার ব্যবহার করে, অথচ নিজেদের বাজার বন্ধ রাখেতাদের জবাব দিতেই এই পদক্ষেপ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য