clock ,

গাজীপুরে প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

গাজীপুরে প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নাবির বহর এলাকায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে সংঘটিত এই ঘটনায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয়া হয় স্বর্ণালঙ্কার, নগদ অর্থ মোবাইল ফোন।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে ডাকাতদল বাড়ির পশ্চিম পাশের বাউন্ডারির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর মেইন গেটের তালা ভেঙে ঘরে ঢুকে তারা।

ঘরে ঢুকে প্রথমেই তারা প্রবাসী নরু মিয়ার স্ত্রী, বড় মেয়ে এবং মেঝো মেয়েকে হাত-পা বেঁধে ফেলে এবং পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, একটি আইফোন দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

পরবর্তীতে ডাকাত দল চলে গেলে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।

ফুলবাড়ীয়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সদস্য জাবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,“ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় ভীতি ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার বিচারের দাবি জানিয়েছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য