clock ,

যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, নববধূকে পালাক্রমে ধর্ষণ

যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, নববধূকে পালাক্রমে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় এক হৃদয়বিদারক ডাকাতি ধর্ষণের ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ ডাকাতদল স্বর্ণালঙ্কার নগদ টাকা লুটের পাশাপাশি গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে।

রোববার (১৩ জুলাই) রাতে পৌরশহরের লাগোয়া টিয়াখালী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাদুরতলী গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবকশাকিল রাসেলকে আটক করেছে।

বাড়ির মালিক জানান, ডাকাতরা রাতের আঁধারে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে একটি কক্ষে এনে হাত-পা, চোখ-মুখ বেঁধে জিম্মি করে তারা। এরপর চাবি নিয়ে আলমারি শোকেস থেকে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ৫০ হাজার টাকা লুট করে।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে এর পর। আমেরিকা প্রবাসী নববধূকে একটি আলাদা কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে ডাকাত দলের সদস্যরা।

ঘটনার খবর পেয়ে পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এবং ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান,নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সন্দেহভাজন দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

এই বর্বর ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ক্ষোভ বিরাজ করছে। নাগরিকদের নিরাপত্তা নারীর প্রতি সহিংসতা রোধে প্রশাসনের দ্রুত বিচার কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য