সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী Vivian Balakrishnan। মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরে এসে খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে বার্তা লিখে সই করেন।
শোকবার্তায় ভিভিয়ান বালাকৃষ্ণন সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার দীর্ঘদিনের জনসেবা বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় ছাপ রেখে গেছে।
শোকবার্তায় আরও বলা হয়, ২০০৫ সালে খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর এবং সে সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার ভূমিকা আজও স্মরণীয়। ওই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব ও সহযোগিতার একটি দৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
পরিশেষে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?