clock ,

‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে রাজস্থানে বৃদ্ধকে গণপিটুনি

‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে রাজস্থানে বৃদ্ধকে গণপিটুনি

ভারতের রাজস্থান এর ঝালাওয়ার জেলার আকলেরা শহরে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধকেরোহিঙ্গাবাংলাদেশি অনুপ্রবেশকারীআখ্যা দিয়ে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। গোমাংস খাওয়ার অভিযোগ তুলে একদল উগ্রবাদী তাকে গণপিটুনি দেয় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অসহায় ওই বৃদ্ধ মাটিতে পড়ে আছেন এবং ১০ জন যুবক তাকে ঘিরে লাথি, লাঠির আঘাত চড়-থাপ্পড় মারছে। হামলার সময় তারা তার জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলে এবং গালিগালাজ করে। প্রাণভিক্ষা চাইতে দেখা গেলেও নিজেকে রক্ষার মতো শক্তি তার ছিল না।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর মোদি শাসনামলে ভারতে গণপিটুনির ঘটনার পুনরাবৃত্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সহ-সভাপতি Anita Yadav বলেন, বিশেষ করে Bharatiya Janata Party (বিজেপিশাসিত রাজ্যগুলোতে ধরনের সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। তার অভিযোগ, মূল কারণ জানা সত্ত্বেও কেন্দ্র বা রাজ্য সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না; ফলে গণপিটুনিস্বাভাবিক ঘটনাতে পরিণত হচ্ছে।

এদিকে Indian National Congress এর ছত্তিশগড় সেবা দল এক বিবৃতিতে বলেছে, “এটি জাতীয়তাবাদ নয় এটি প্রকাশ্য সহিংসতা।তাদের মতে, আকলেরার ঘটনা শাসনব্যবস্থা জবাবদিহিতার গুরুতর ব্যর্থতারই প্রতিফলন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হলেও ভিডিওতে দেখা সহিংসতার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য