clock ,

ক্লিনটন থেকে ট্রাম্প: পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কের ধারা

ক্লিনটন থেকে ট্রাম্প: পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কের ধারা

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বসতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প। এই বহুল আলোচিত বৈঠক নিয়ে ইউক্রেন আন্তর্জাতিক বিশ্লেষকদের শঙ্কাপুতিন আলোচনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে নিজের কৌশলে বশে আনতে পারেন। তবে ট্রাম্প চাইলে তাঁর পূর্বসূরিদের অভিজ্ঞতা থেকে পুতিনকে সামলানোর শিক্ষা নিতে পারেন।

গত ২৫ বছরে পুতিন যুক্তরাষ্ট্রের পাঁচ প্রেসিডেন্টের সঙ্গে মোট ৪৮ বার বৈঠক করেছেনবিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন। স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ের প্রথম দিকে সম্পর্ক ছিল উষ্ণ, কিন্তু সময়ের সঙ্গে তা বহুবার ঠান্ডা-গরম হয়েছে।

ক্লিনটন যুগ
২০০০ সালে প্রেসিডেন্ট হওয়ার পরপরই পুতিন মস্কোতে ক্লিনটনের সঙ্গে বৈঠক করেন। ক্রেমলিন ঘুরে দেখা, জ্যাজ কনসার্টে যোগ দেওয়াসব মিলিয়ে ছিল বন্ধুত্বপূর্ণ পরিবেশ। বৈঠকের ফলশ্রুতিতে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিও হয়।

বুশ যুগ
/১১ হামলার পর পুতিন প্রথম বিশ্বনেতা হিসেবে বুশকে সমবেদনা জানান। টেক্সাস সফরে ব্যক্তিগত বন্ধুত্ব আরও দৃঢ় হয়, এমনকি তারা একসঙ্গে মাছ ধরতেও গিয়েছিলেন। তবে ইরাক যুদ্ধ ন্যাটো সম্প্রসারণ ইস্যুতে সম্পর্ক টানাপোড়েনে পড়ে। তবুও ব্যক্তিগত উষ্ণতা বজায় ছিল।

ওবামা যুগ
জর্জিয়া সিরিয়া ইস্যুতে দুই দেশের মতভেদ স্পষ্ট হয়। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়। ইউক্রেন শান্তিচুক্তি বাস্তবায়নে চাপ দিতে ওবামা পুতিনের সঙ্গে একাধিকবার আলাপ করেন, কিন্তু অগ্রগতি ছিল সীমিত।

ট্রাম্প যুগ (প্রথম মেয়াদ)
২০১৮ সালের হেলসিংকি বৈঠকে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্প পুতিনের পক্ষে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন। তাঁর মেয়াদে ছয়বার বৈঠক হয়, তবে নীতিগত অগ্রগতি ছিল না।

বাইডেন যুগ
সম্পর্ক আরও অবনতির দিকে যায়। ২০২১ সালে জেনেভা বৈঠকে রাষ্ট্রদূত পুনঃনিয়োগে সম্মত হলেও, ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর সম্পর্ক কার্যত ভেঙে পড়ে।

এখন দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এই সাক্ষাৎ কি সম্পর্কের নতুন মোড় আনবে, নাকি আগের মতোই টানাপোড়েন চলবেতা সময়ই বলে দেবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য