clock ,

অবৈধ সম্পদ মামলায় পাপিয়া দম্পতির সাড়ে তিন বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ মামলায় পাপিয়া দম্পতির সাড়ে তিন বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তবে পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লা ভুইয়ার দাবি, তাদের মক্কেল ইতিমধ্যেই এই সাজা ভোগ করেছেন।

মামলার ইতিহাস অনুযায়ী, ২০২০ সালের ৪ আগস্ট দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন। ২০২১ সালের ৩০ নভেম্বর চার্জ গঠন করে বিচার শুরু হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম ভাড়া, খাবার, মদ, স্পা, লন্ড্রি ও মিনি বারের জন্য পাপিয়া মোট ৩ কোটি ২৩ লাখ টাকার বেশি বিল পরিশোধ করেন। এছাড়া প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটারও কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।

দুদকের অনুসন্ধানে মোট ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়, যার মধ্যে বাসাভাড়া, গাড়ির ব্যবসায় ও কার ওয়াশে বিনিয়োগ, ব্যাংক আমানত, নগদ টাকা এবং একটি গাড়ি অন্তর্ভুক্ত ছিল—সব কিছুরই বৈধ উৎস অজানা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য