clock ,

গানের টানে জন্ম নিলো ‘গীত আখড়া’ দল

গানের টানে জন্ম নিলো ‘গীত আখড়া’ দল

ছোটবেলায় বাবার গান শুনেই ঘুম ভাঙত কাজী বনফুলের। সেখান থেকেই জন্ম নেয় গানের প্রতি অগাধ ভালোবাসা। সেই ভালোবাসাকে বাস্তব রূপ দিতে তিনি গড়ে তোলেন গানের দলগীত আখড়া’—যার সঙ্গে এখন নিয়মিত গান করে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে।

সম্প্রতি নিজের সংগীতযাত্রা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বনফুল জানান, একদিন হঠাৎ গানপ্রেমী রফিকুল ইসলাম তার গান শুনে উৎসাহ দেন। তিনি বলেন, “তোমার গলার সুর ভালো, চাইলে গান গাইতে পারো। আমাদের অঞ্চলে অনেক শিল্পী আছেন, সুযোগ পেলে যারা ভালো করতে পারবেনতাদের নিয়ে কাজ করতে পারো।এই কথাই মূল অনুপ্রেরণা হয়ে তাকেগীত আখড়াগড়ে তুলতে উদ্বুদ্ধ করে।

বর্তমানে তিনি নতুন গান তৈরির কাজও চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে দলটি নতুনভাবে পরিবেশন করছে প্রয়াত হুমায়ূন ফরীদি সালমান শাহ অভিনীত চলচ্চিত্রমায়ের অধিকার’-এর জনপ্রিয় গানপিঁপড়া খাবে বড় লোকের ধন গানটির রচয়িতা মনিরুজ্জামান মনির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন বনফুল, কাদের ফকির এবংগীত আখড়া’- অন্যান্য সদস্যরা।

গানটির জন্য নির্মিত হয়েছে নতুন ভিডিওচিত্রও, যার চিত্রনাট্য পরিচালনা করেছেন নিজেই বনফুল। তিনি জানান, কিংবদন্তি শিল্পীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি পুনর্নির্মাণ করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে ভিডিওটির শুটিং হয়েছে ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা রাজেন্দ্র রায় বাহাদুরের জমিদার বাড়িতে।

গানটি শিগগিরই দোয়েল মাল্টিমিডিয়া কাজী বনফুলের ফেসবুক পেজে প্রকাশিত হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য