clock ,

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় স্থানীয়দের সমান সুবিধা

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় স্থানীয়দের সমান সুবিধা

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে স্থানীয় শ্রমিকদের সমান সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন। বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সাম্প্রতিক মালয়েশিয়া সফরে শ্রমিক কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষ করে, যারা ইংরেজি বা মালয় ভাষায় দুর্বল, তাদের জন্য বাংলা ভাষায় অভিযোগ দাখিলের সুবিধা চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

প্রেস সচিব জানান, বৈঠকে মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ, নিরাপত্তারক্ষী কেয়ারগিভার নিয়োগ, এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ সৃষ্টিরগ্র্যাজুয়েট প্লাসপ্রোগ্রাম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকেও এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) দ্রুত চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে, যা বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে। বর্তমানে বাংলাদেশ বছরে মালয়েশিয়া থেকে প্রায় বিলিয়ন ডলারের খাদ্য অন্যান্য পণ্য আমদানি করে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য