clock ,

আলিয়াকে ছাড়িয়ে পারিশ্রমিকের শীর্ষে প্রিয়াংকা

আলিয়াকে ছাড়িয়ে পারিশ্রমিকের শীর্ষে প্রিয়াংকা

এতদিন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় শীর্ষে ছিলেন দীপিকা পাড়ুকোন। খুব কাছাকাছি অবস্থানে ছিলেন আলিয়া ভাটও। তবে সব হিসাব পাল্টে দিলেন প্রিয়াংকা চোপড়া।

প্রায় ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফেরার সঙ্গে সঙ্গেই এস. এস. রাজামৌলির একটি নতুন প্রকল্পে কাজ করতে সম্মতি দিয়েছেন তিনি—আর পারিশ্রমিক নিয়েছেন ৩০ কোটি রুপি। যা এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রীর নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।

এই চুক্তির মাধ্যমে দীপিকা ও আলিয়াকে পেছনে ফেলে পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে উঠে এলেন প্রিয়াংকা চোপড়া।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য