clock ,

১৮ জুলাই গ্রাহকদের ফ্রি ১ জিবি ইন্টারনেট দেবে মোবাইল অপারেটররা

১৮ জুলাই গ্রাহকদের ফ্রি ১ জিবি ইন্টারনেট দেবে মোবাইল অপারেটররা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই (বৃহস্পতিবার) মোবাইল গ্রাহকদের জিবি ফ্রি ইন্টারনেট ডাটা দেবে দেশের মোবাইল অপারেটররা। ডাক টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

বুধবার ( জুলাই) মোবাইল অপারেটরদের কাছে পাঠানো এক নির্দেশনায় বিটিআরসি জানিয়েছে, “জুলাই আন্দোলনের স্মরণেফ্রি ইন্টারনেট ডেঘোষণা করা হয়েছে। জনস্বার্থে জনগণের ডিজিটাল অধিকার নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

বিটিআরসি জানায়, ১৮ জুলাই সক্রিয় মোবাইল গ্রাহকদের প্রত্যেককে দিন মেয়াদি জিবি ফ্রি ডাটা সরবরাহ করতে হবে। বিষয়ে গ্রাহকদের আগেভাগেই এসএমএস পাঠিয়ে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

এসএমএস বার্তায় লেখা থাকবে কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন জিবি ডাটা ফ্রি। মেয়াদ দিন।

বিটিআরসি অপারেটরদের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই পদক্ষেপ তীব্র সমালোচনার জন্ম দেয়, যা দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা প্রযুক্তি বিশ্লেষকদের দৃষ্টিও আকর্ষণ করে।

এবার সেই দিনেই সরকারফ্রি ইন্টারনেট ডেঘোষণা করে এক ভিন্ন বার্তা দিতে চাচ্ছে বলে অনেকে মনে করছেন। তবে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য