clock ,

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

পাকিস্তানের জনপ্রিয় মডেল অভিনেত্রী হুমাইরা আসগর আলী (৩২) করাচির একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছেন। মঙ্গলবার ( জুলাই) বিকেলে ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএচএ), ফেজ--এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ( জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনএর প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

সাউথ ডিআইজি সৈয়দ আসাদ রেজা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গিজরি থানা পুলিশ একজন আদালতের বেলিফ সেখানে যান। দরজায় বারবার কড়া নাড়ার পরও ভেতর থেকে কোনো সাড়া না মেলায় তারা দরজা ভেঙে প্রবেশ করেন এবং হুমাইরার মরদেহ দেখতে পান।

দক্ষিণ বিভাগের এসএসপি মঞ্জুর আলী জানান, অভিনেত্রী হুমাইরা ২০২৪ সাল থেকে ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করছিলেন না। ফলে মালিক আদালতের দ্বারস্থ হন এবং আদালত ফ্ল্যাট খালি করার নির্দেশ দেন।

পুলিশ সূত্র জানায়, মরদেহটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়। তারা ফ্ল্যাট থেকে আলামত সংগ্রহ করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, মরদেহে গভীর পচন দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে কেমিক্যাল বিশ্লেষণের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা।

প্রাথমিক তদন্তে কোনো খুন বা ষড়যন্ত্রের আলামত পাওয়া যায়নি, কারণ ফ্ল্যাটের সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, হুমাইরার মোবাইল ফোন থেকে যোগাযোগের সূত্র ধরে আত্মীয়স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জালাইবি এবং জনপ্রিয় রিয়েলিটি শো তমাশা ঘর- অংশ নিয়ে আলোচনায় আসেন হুমাইরা আসগর। মডেলিং অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনেও সক্রিয় ছিলেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য