clock ,

সুপারইন্টেলিজেন্স তৈরিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগে নামছে মেটা

সুপারইন্টেলিজেন্স তৈরিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগে নামছে মেটা

মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, তাঁর প্রতিষ্ঠান মেটা আগামী কয়েক বছরের মধ্যে মানব মস্তিষ্কের চেয়েও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (সুপারইন্টেলিজেন্স) তৈরির লক্ষ্যে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ইতোমধ্যে মেটা একাধিক বৃহৎ এআই ডেটা সেন্টার নির্মাণে কাজ শুরু করেছে।

সম্প্রতি প্রযুক্তি খাতেপ্রতিভা যুদ্ধচলছে। মেটা, গুগল, এবং ওপেনএআই-এর মতো প্রযুক্তি জায়ান্টরা বহু কোটি ডলারের বেতন সুবিধা দিয়ে দক্ষ প্রকৌশলীদের দলে ভেড়াচ্ছেএমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাকারবার্গ জানান, মেটার প্রথম মাল্টি-গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারের নাম 'প্রোমিথিয়াস', যা ২০২৬ সালে চালু হবে। আরেকটি ডেটা সেন্টারহাইপেরিয়নকয়েক বছরের মধ্যেই পাঁচ গিগাওয়াট পর্যন্ত সম্প্রসারিত হবে। তিনি আরও জানান, “আমরা এমন একাধিকটাইটান ক্লাস্টারনির্মাণ করছি, যার প্রতিটির আয়তন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি বড় অংশের সমান।

জাকারবার্গ উল্লেখ করেন, ইন্ডাস্ট্রির একটি রিপোর্ট অনুযায়ী, মেটাই হবে প্রথম প্রতিষ্ঠান যারা গিগাওয়াট-প্লাস ক্ষমতাসম্পন্ন সুপারক্লাস্টার চালু করবে।

অনেক বিনিয়োগকারী এই বিপুল ব্যয় নিয়ে সন্দিহান থাকলেও, জাকারবার্গের ভাষ্য, “আমাদের বিজ্ঞাপন ব্যবসা এতটাই লাভজনক স্থিতিশীল যে, আমরা ধরনের বড় বিনিয়োগ চালিয়ে যেতে পারি।২০২৪ সালে মেটার আয় ছিল প্রায় ১৬৫ বিলিয়ন ডলার, আর ২০২৫ সালের জন্য তাদের পুঁজি ব্যয় বাড়িয়ে ৬৪ থেকে ৭২ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

গত মাসে মেটা তাদের এআই কার্যক্রমকে পুনর্গঠন করেসুপারইন্টেলিজেন্স ল্যাবসনামে নতুন বিভাগ গঠন করেছে। সাবেক স্কেল এআই সিইও আলেকজান্দ্র ওয়াং এবং গিটহাবের সাবেক প্রধান নাট ফ্রিডম্যান এই বিভাগটি পরিচালনা করছেন।

মেটা সম্প্রতি স্কেল এআই-তে ১৪. বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বিশ্লেষক গিল লুরিয়ার মতে, “এই বিনিয়োগ আপাতত মেটার বিজ্ঞাপন ব্যবসার লাভ বাড়িয়েছে। তবে দীর্ঘমেয়াদে তাদের লক্ষ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এআই মডেল তৈরি করাএটি সময়সাপেক্ষ কিন্তু যুগান্তকারী উদ্যোগ।

জাকারবার্গ আশাবাদী, মেটা এআই অ্যাপ, স্মার্ট গ্লাসেস, এবং ছবিকে ভিডিওতে রূপান্তরকারী বিজ্ঞাপন টুলস ভবিষ্যতে নতুন আয়ের উৎসে পরিণত হবে।

বিশ্লেষকরা বলছেন, সুপারইন্টেলিজেন্স তৈরিতে মেটার এই নজিরবিহীন উদ্যোগ প্রযুক্তি খাতে এক নতুন যুগের সূচনা করেছেযেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা হবে ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য