clock ,

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে অবিলম্বে একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে তিনি বলেন, "বর্তমান রাষ্ট্রযন্ত্রে এখনও ফ্যাসিবাদের দোসররা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। তারা সুযোগ পেলেই আবারও ফ্যাসিবাদী চেহারায় আবির্ভূত হবে। অন্তর্বর্তী সরকার এদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।"

দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে রিজভী সরকারকে গার্মেন্টস কলকারখানা সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, "বিএনপি সংস্কারবিরোধী নয়। তবে সংস্কারের নামে জনমত বিভ্রান্ত করে সময়ক্ষেপণ বরদাশত করা হবে না। আমরা চাই, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক।"

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য