clock ,

টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা, গুরুগ্রামে শোকের ছায়া

টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা, গুরুগ্রামে শোকের ছায়া

ভারতের গুরুগ্রামে নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি।সম্মানহানিরঅভিযোগে তিনি মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত রাধিকা যাদব (২৫) একজন জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় ছিলেন। খেলা থেকে অবসর নিয়ে তিনি গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ- এলাকায় টেনিস একাডেমি পরিচালনা করছিলেন। তার বাবা দীপক যাদব (৫৭) মেয়ের এমন জীবনযাপন একাডেমি পরিচালনায় আপত্তি জানিয়ে আসছিলেন।

শুক্রবার সকাল ১০টার দিকে দীপক নিজ মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়েন, যার তিনটি রাধিকাকে বিদ্ধ করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, দীপক পুলিশের কাছে স্বীকার করেছেন যে, মেয়ের একাডেমি এবং স্বাধীন জীবনযাপন নিয়ে তিনি গ্রামবাসীর কটাক্ষের মুখে পড়েন এবংঅপমানিতবোধ করতেন। সেই ক্ষোভ থেকেই তিনি হত্যার মতো চরম পদক্ষেপ নেন।

রাধিকার চাচার দায়ের করা অভিযোগের ভিত্তিতে দীপকের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এদিকে, সম্ভাবনাময় এক ক্রীড়াবিদের এমন মর্মান্তিক মৃত্যুতে গুরুগ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য