clock ,

পাঁচ আঙুল হারানো মারুফকে ক্ষতিপূরণ হিসেবে ২৮ কোটি টাকা প্রদানের রায়

পাঁচ আঙুল হারানো মারুফকে ক্ষতিপূরণ হিসেবে ২৮ কোটি টাকা প্রদানের রায়

২০১৭ সালের একটি ভয়াবহ দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পায়ের পাঁচটি আঙুল হারানো বাংলাদেশি মারুফ হোসেন দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে পেলেন সুবিচার। ব্রঙ্কস কাউন্টির সিভিল কোর্টের জুরিবোর্ড গত জুলাই মারুফকে ক্ষতিপূরণ হিসেবে ২২.৭৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৩৫ লাখ টাকা) দেওয়ার রায় দেন।

ঘটনার সূত্রপাত ২০১৭ সালের জুনে, যখন ২৪ বছর বয়সী মারুফ নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টার রেলস্টেশনের জরাজীর্ণ প্ল্যাটফর্মে পা পিছলে রেললাইনের ওপর পড়ে যান। ঠিক তখনই একটি ট্রেন তার বাম পায়ের ওপর দিয়ে চলে যায়, ফলে মারুফ হারান পাঁচটি আঙুল। দুর্ঘটনায় তার নিতম্বে আঘাত লাগে এবং মেরুদণ্ড থেঁতলে যায়। সেই থেকে তাকে চলতে হচ্ছে স্থায়ী চিকিৎসা নির্ভরতায়।

মারুফ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাবা-মায়ের সঙ্গে অভিবাসন ভিসায়। সাইকেল চালিয়ে খাবার সরবরাহের কাজ দিয়ে জীবিকা শুরু করলেও, এমটিএর (মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি) অবহেলায় তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার পর জ্যাকবি হাসপাতালে চিকিৎসা নিতে নিতেই মারুফ একটি আইন ফার্মের সহায়তায় এমটিএর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেন, দাবি করেন ২০ মিলিয়ন ডলার।

তবে এমটিএ মামলাটি মাত্র লাখ ডলারে মীমাংসার প্রস্তাব দেয়। এমনকি মারুফকে আত্মহত্যার চেষ্টা করার অভিযুক্ত করে সাজানো গল্প তৈরি করেযেখানে বলা হয় তিনি ইচ্ছাকৃতভাবে লাইনে ঝাঁপ দিয়েছিলেন। দাবির পক্ষে তারা দুইজন কথিত সাক্ষীকেও হাজির করে। তবে মারুফ তার আইনজীবী নিক লিয়াকাস দৃঢ়তার সঙ্গে আদালতে প্রমাণ করেন যে ঘটনাটি নিছক দুর্ঘটনা। রোজাদার অবস্থায় আত্মহত্যা করার বিষয়টি কল্পনাও করা যায় নাএমন যুক্তি দেন মারুফের মানসিক চিকিৎসক . নাবিল করোম।

শেষপর্যন্ত ১২ সদস্যের জুরিবোর্ড মারুফের পক্ষেই রায় দেন। রায়ের পর প্রতিক্রিয়ায় মারুফ বলেন, “তারা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু সত্যের জয় হয়েছে।তার আইনজীবী বলেন, “এই রায় শুধু মারুফের জয় নয়, বরং বড় করপোরেশনগুলোর অপচেষ্টা দায় এড়িয়ে যাওয়ার প্রবণতার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য