clock ,

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে অনিবন্ধিত ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে অনিবন্ধিত ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬

চলতি বছরের জুলাই পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে মোট ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত বিদেশি অভিবাসী আটক রয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। এর মধ্যে হাজার ১৩৬ জন বাংলাদেশি নাগরিক।

স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন বিভাগের তত্ত্বাবধানে মালয়েশিয়ায় বর্তমানে ২০টি ডিটেনশন ক্যাম্প পরিচালিত হচ্ছে। এর মধ্যে ১৮টি স্থায়ী এবং দুটি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া শিশু অভিবাসীদের জন্য বাইতুল মাহাব্বাহ পরিচালিত ৬টি বিশেষ আটককেন্দ্রও চালু আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন লিখিত জবাবে জানান, এসব ডিটেনশন ক্যাম্পের মোট ধারণক্ষমতা ২১ হাজার ৫৩০ জন। সাধারণত একসঙ্গে ১৬ হাজার থেকে ১৮ হাজার অভিবাসী সেখানে আটক থাকেন, যা গ্রেপ্তার মুক্তির ওপর নির্ভর করে।

তিনি জানান, বর্তমানে আটক অভিবাসীদের মধ্যে ৭৮ শতাংশ পুরুষ (১৩ হাজার ৯৯২ জন) এবং ২২ শতাংশ নারী ( হাজার ৯৭৪ জন) চার দেশের নাগরিক মিলে মোট আটক ব্যক্তির ৯০ শতাংশের বেশি। এর মধ্যে মিয়ানমারের নাগরিকই সবচেয়ে বেশি হাজার ৪৫৩ জন। এরপর রয়েছে ইন্দোনেশিয়া ( হাজার ৮১৭ জন), বাংলাদেশ ( হাজার ১৩৬ জন) এবং অন্যান্য দেশ।

এছাড়া আটককেন্দ্রে থাকা অভিবাসীদের গড় আটককাল থেকে বছরের মধ্যে। ২০২৫ সালের জুলাই পর্যন্ত কোনো আটক ব্যক্তি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্ডধারী নন। তবে আটককৃতদের মধ্যে হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য