clock ,

আবার ফিরছেন জেসন বোর্ন: বড় পর্দায় নতুন যুগের সম্ভাবনা

আবার ফিরছেন জেসন বোর্ন: বড় পর্দায় নতুন যুগের সম্ভাবনা

জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন আবারও ফিরছে বড় পর্দায়। চলতি সপ্তাহে এনবিসি ইউনিভার্সাল রবার্ট লুডলামের বোর্ন এবং ট্রেডস্টোন সিরিজের প্রকাশনা-বহির্ভূত সব অধিকার স্থায়ীভাবে কিনে নিয়েছে। এর ফলে বোর্ন এখন জস, জুরাসিক ওয়ার্ল্ড, মিনিয়নসের মতোই ইউনিভার্সাল পরিবারের অংশ হয়ে গেল।

বছরের পর বছর ধরে প্রশ্ন ছিলবোর্নের গল্প আসলে কোথায় শেষ হয়েছে? অনেক ভক্তের কাছে সমাপ্তি ছিল দ্য বোর্ন আলটিমেটাম (২০০৭)-, কেউ মনে করেন জেসন বোর্ন (২০১৬)-তেই তা থেমে গেছে। আবার কেউ কেউ ট্রেডস্টোন সিরিজকেই (২০১৯) শেষ অধ্যায় ভাবেন। কিন্তু বাস্তবতা হলো, বোর্নের গল্পের এখনও কোনো চূড়ান্ত সমাপ্তি হয়নিএবং সম্ভবত কখনোই হবে না।

ইউনিভার্সালের প্রেসিডেন্ট পিটার ক্রেমার জানান, "ভবিষ্যতেও নতুন নতুন গল্পের মাধ্যমে বোর্নের জগৎ দর্শকদের সামনে আসবে।"

প্রথম তিনটি সিনেমা (২০০২২০০৭) জেসন বোর্নকে অ্যাকশন ঘরানায় নতুন মানদণ্ডে পৌঁছে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দ্য বোর্ন লিগ্যাসি (২০১২)-তে ম্যাট ডেমন অনুপস্থিত ছিলেন, আর জেসন বোর্ন (২০১৬)- চরিত্রের উপস্থাপন ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ট্রেডস্টোন সিরিজও এক সিজনের বেশি টিকেনি। তবু ফ্র্যাঞ্চাইজির সূচনা যে কতটা প্রভাবশালী ছিল, তা অস্বীকার করার উপায় নেই।

এখন চলছে ম্যাট ডেমনকে ফিরিয়ে আনার আলোচনা। জো বার্টনের লেখা একটি নতুন চিত্রনাট্যও তৈরি হয়েছে, তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। একইসঙ্গে রবার্ট লুডলমের মৃত্যুর পর প্রকাশিত নতুন বইগুলোযেমন দ্য বোর্ন ডিসেপশন (২০০৯), দ্য বোর্ন এনিগমা (২০১৬), দ্য বোর্ন ভেনডেটা (২০২৫) কিংবা আসন্ন দ্য বোর্ন রিভেঞ্জভবিষ্যতের সিনেমার ভিত্তি হতে পারে।

অ্যাকশন ঘরানার বর্তমান প্রেক্ষাপটে, যেখানে জেমস বন্ড মিশন: ইম্পসিবল দর্শকদের কিছুটা ক্লান্ত করে তুলেছে, সেখানে জেসন বোর্ন আবারও নতুনত্ব নিয়ে আসতে পারে। একবার যেভাবে তিনি ঘরানার নিয়ম বদলে দিয়েছিলেন, হয়তো আবারও তা সম্ভব।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য