clock ,

ট্রাম্পের উদ্যোগে পুতিন–জেলেনস্কি বৈঠকের প্রস্তুতি

ট্রাম্পের উদ্যোগে পুতিন–জেলেনস্কি বৈঠকের প্রস্তুতি

হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন। ট্রাম্প বলেন, এই বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হবে।

বৈঠক শেষে জেলেনস্কি জানান, আগামী থেকে ১০ দিনের মধ্যেই কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা লিখিতভাবে চূড়ান্ত হতে পারে। তিনি একেবড় অগ্রগতিহিসেবে উল্লেখ করেন এবং জানান, ইউক্রেন প্রায় ৯০ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, পুতিন নীতিগতভাবে বৈঠকে সম্মতি জানিয়েছেন, তবে স্থান তারিখ এখনও নির্ধারিত হয়নি। তিনি সতর্ক করে বলেন, “পুতিন শেষ পর্যন্ত সাহস দেখাবেন কি না, তা এখনও অনিশ্চিত।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, হোয়াইট হাউস বৈঠকের সবচেয়ে বড় সাফল্য হলোযুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার কাঠামোতে কাজ করতে রাজি হয়েছে।

জেলেনস্কি আরও জানান, ভূখণ্ড সংক্রান্ত যে কোনো আলোচনা কেবল তার পুতিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, যা তার মতেঅত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য