clock ,

মাঝরাতে বারান্দায় আটকে তরুণ, উদ্ধার পেতে ডেলিভারি অর্ডার, ভিডিও ভাইরাল

মাঝরাতে বারান্দায় আটকে তরুণ, উদ্ধার পেতে ডেলিভারি অর্ডার, ভিডিও ভাইরাল

মাঝরাতে নিজের বাড়ির বারান্দায় আটকে পড়ে বিপাকে পড়েছিলেন এক তরুণ। ঘরে ঢোকার কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত অনলাইনে অর্ডার দিয়ে ডেলিভারিকর্মীকেই ডাকেন সাহায্যের জন্য। সেই অভিনব উদ্ধারকাণ্ডের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ঘটনাটি ঘটে রাত প্রায় ৩টার দিকে। তরুণটি বন্ধুর সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলেন। অসাবধানতাবশত ভেতর থেকে বারান্দার দরজা বন্ধ হয়ে যায়। এরপর দুজনই বারান্দায় আটকে পড়েন। ফোন থাকলেও ঘরে ঢোকার কোনো উপায় না পেয়ে তারা ভিন্ন পথ খোঁজেন।

শেষমেশ অনলাইনে খাবারের অর্ডার দেওয়া হয় মূল উদ্দেশ্য ডেলিভারিকর্মীর সহায়তা পাওয়া। ফোনে পুরো পরিস্থিতি জানানো হলে ডেলিভারিকর্মী বিষয়টি বুঝে সাহায্যে এগিয়ে আসেন। সদর দরজার বাইরে রাখা চাবি ব্যবহার করে তিনি ফ্ল্যাটে ঢোকেন এবং বারান্দার দরজা খুলে দুই তরুণকে উদ্ধার করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ভারতের পুনেতে ঘটে এবং ওই তরুণের নাম মিহির গাহুকর। ইনস্টাগ্রামেমিতিওরনামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে থাকা দুই তরুণ ডেলিভারিকর্মীর সঙ্গে ফোনে কথা বলছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ডেলিভারিকর্মীর মানবিকতা দ্রুত সহায়তার প্রশংসায় ভরে ওঠে নেটদুনিয়া। অনেকেই মন্তব্য করেছেন, এত রাতে সাহায্য করার জন্য তার প্রাপ্য সম্মান বকশিশ পাওয়া উচিত।

তবে সবাই যে ঘটনাটিকে ইতিবাচকভাবে দেখেছেন, তা নয়। কেউ কেউ তরুণের বুদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটিজেন লিখেছেন, “ফোন হাতে থাকলে প্রতিবেশী বা নিরাপত্তারক্ষীকে ডাকলেই তো পারতেন। ভিডিও বানানোর জন্যই কি এমন কাণ্ড?”

তবু অস্বীকার করার উপায় নেই অপ্রত্যাশিত পরিস্থিতিতে ডেলিভারিকর্মীর উপস্থিত বুদ্ধি মানবিক সহায়তাই শেষ পর্যন্ত দুই তরুণকে বিপদ থেকে রক্ষা করেছে।

ইনস্টাগ্রাম লিংক: 

https://www.instagram.com/reel/DTGAwB-kuIZ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য