দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয় ব্যান্ড ‘এনসিটি’র সাবেক সদস্য তেইলকে এক বিদেশি নারীকে ধর্ষণের দায়ে সিউলের একটি আদালত সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই তাকে আটক করার নির্দেশ দেন বিচারক।
তিনজনের একটি দলের অংশ হিসেবে তেইল ২০২৪ সালের জুন মাসে সিউলে এক চীনা নারীকে যৌন নিপীড়ন করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকেও সমান মেয়াদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদালত এই অপরাধকে "অত্যন্ত গুরুতর" হিসেবে বর্ণনা করেছে। রায়ে বলা হয়েছে, ঘটনার সময় ভুক্তভোগী নারী আত্মরক্ষা করতে অক্ষম ছিলেন। তবে আসামিরা পূর্বে এমন অপরাধে জড়িত ছিলেন না বলে আদালত সাত বছরের প্রস্তাবিত সাজা অর্ধেকে নামিয়ে আনে।
তবে কারাদণ্ডের পাশাপাশি আদালত তাদের তিনজনকেই ৪০ ঘণ্টার ‘যৌন সহিংসতা প্রতিরোধমূলক চিকিৎসা কাউন্সেলিং’ কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ‘তেইল’ নামেই পরিচিত এই কে-পপ তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রথম উঠে আসে ২০২৩ সালের আগস্টে। এরপর তিনি ‘এনসিটি’ ব্যান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?