জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে উদ্যাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
গত ২৭ জুন সালবাউ নিড হলে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জার্মান বাংলা চ্যানেল’।
আয়োজনে স্বাগত বক্তব্য দেন জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মুনিব রেজোয়ান ও নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব। এরপর রাফিদ কবির বক্তব্যে রবীন্দ্র-নজরুল সাহিত্যচিন্তার আন্তর্জাতিক গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানে ইতালি থেকে আসা সাংবাদিক মার্থা আবা প্রবাসে বাংলা সংস্কৃতির প্রতি নিজের টান ও অভিজ্ঞতার কথা বলেন। বক্তব্য দেন আব্দুল হাইও।
কবিতা
আবৃত্তি করেন কাহ্ন জাতিস্মর
ও হাফিজুর রহমান আলম।
সঙ্গীত পরিবেশনায় ছিলেন আঁখি হালদার (রবীন্দ্রসঙ্গীত)
ও তাপসী রায় (নজরুলসঙ্গীত)।
তবলায় সঙ্গত করেন ফ্রান্স থেকে
আসা অনুভব চ্যাটার্জী।
অনুষ্ঠান শেষে অতিথি ও শিল্পীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে পরিবেশিত হয় বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?