clock ,

প্রবাসীদের ভোট: পোস্টাল ব্যালটেই আস্থা রাখছে নির্বাচন কমিশন

প্রবাসীদের ভোট: পোস্টাল ব্যালটেই আস্থা রাখছে নির্বাচন কমিশন

প্রায় এক কোটি ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মপরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে পোস্টাল ব্যালট পদ্ধতিকে। যদিও শুরুতে তিনটি বিকল্প পদ্ধতির কথা ভাবা হয়েছিল, রাজনৈতিক দলগুলোর পর্যাপ্ত সাড়া না মেলায়প্রক্সি পদ্ধতিআপাতত বাতিল করে দিয়েছে ইসি।

এদিকে, আইটি-ভিত্তিক অনলাইন ভোটগ্রহণ পদ্ধতি পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করার বিষয়ে যাচাই-বাছাই চলছে। তবে এটি এখনো গবেষণা পর্যায়ে রয়েছে, এবং জাতীয় নির্বাচনে এর বাস্তবায়ন বেশ জটিল বলে মনে করছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রতিজন ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে প্রতি ভোটার গড়ে ৫০০ থেকে ,০০০ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। ফলে, এটি বাস্তবায়নে ইসি আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন এই ব্যয়সংক্রান্ত বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

ইসির সদস্য আবদুর রহমানেল মাছউদ বলেন, “অনলাইন ভোটিং প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে, তবে জাতীয় নির্বাচনে এটি বাস্তবায়ন করা কঠিন। আমরা সীমিত আকারে স্থানীয় নির্বাচনে এটি প্রয়োগের সম্ভাবনা যাচাই করছি।

তিনি আরও জানান, বিশ্বের অনেক দেশেই অনলাইন ভোটিং সফলভাবে চালু রাখা সম্ভব হয়নি। ভারতের মতো দেশেও এই পদ্ধতি টেকেনি। তাই আপাতত বিদ্যমান পোস্টাল ব্যালট পদ্ধতিকেই আরও কার্যকর সহজতর করার পরিকল্পনা করছে ইসি।

প্রবাসী ভোটারদের জন্য ভোটগ্রহণ পদ্ধতি বিষয়ে এপ্রিল কর্মশালা এবং ২৯ এপ্রিল সেমিনার আয়োজন করে ইসি। এতে অংশ নেওয়া ২৪টি দলের মধ্যে ৮টি দল প্রক্সি ভোটের পক্ষে মত দেয়, ১৮টি দল অনলাইন ভোটিংয়ের পক্ষে,১৫টি দল পোস্টাল ব্যালট পদ্ধতির পক্ষে মত দেয়। সীমিত সমর্থনের কারণে প্রক্সি পদ্ধতির সম্ভাবনা আপাতত বন্ধ রাখা হয়েছে।

ইসি এরই মধ্যে ডাক বিভাগ আন্তর্জাতিক কুরিয়ার কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছে।

ডাক বিভাগের হিসাবে, প্রতি ভোটারকে ব্যালট পাঠানো ফেরত আনার জন্য ৪০০৫৫০ টাকা ব্যয় হতে পারে।

বেসরকারি কুরিয়ার ফেডএক্স, ডিএইচএল ইত্যাদি জানায়, খরচ ৪০৪৫ ডলার (প্রায় হাজার টাকা) হতে পারে। এজন্য তিনটি প্রতিষ্ঠানকে বিস্তারিত খরচের হিসাব দিতে চিঠিও পাঠিয়েছে ইসি।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক আবদুল মমিন সরকার জানান, প্রবাসীদের রেজিস্ট্রেশন এবং পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে পর্যালোচনা চলছে। পরীক্ষামূলক (পাইলটিং) উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য