clock ,

কুয়েতে ইউরোপীয় ভিসা জালিয়াতি চক্র ধরা পড়েছে

কুয়েতে ইউরোপীয় ভিসা জালিয়াতি চক্র ধরা পড়েছে

কুয়েতে ইউরোপীয় ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানিয়েছে, ইউরোপগামী কর্মপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে এই চক্রটি ভুয়া নথিপত্র তৈরি করত এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করত, যাতে আবেদনকারীরা ইউরোপীয় ভিসা সহজেই পেতে পারেন।

তদন্তে উঠে এসেছে, চক্রটি ভুয়া ওয়ার্ক পারমিট, মজুরি ব্যাংক স্টেটমেন্ট, পেশা পরিবর্তনের জাল রেকর্ড এবং নিয়োগকর্তার ভুয়া তথ্যপত্র তৈরি করত। এসব নথির মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর কড়া ভিসা শর্ত পূরণ করা হয়েছে বলে প্রমাণ দেখানো হতো।

এই অভিযান পরিচালনায় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি সহায়তা করেছে। যৌথ তদন্তের মাধ্যমে প্রতারক চক্রটির কার্যক্রম সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

কুয়েত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা জালিয়াতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য