clock ,

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১২ লাখ ৫৫ হাজার ছাড়াল

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১২ লাখ ৫৫ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভেতরে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য চালু করাপোস্টাল ভোট বিডিঅ্যাপে মোট নিবন্ধন করেছেন ১২ লাখ ৫৫ হাজার ৮৫ জন। এর মধ্যে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন লাখ ৫০ হাজার ৩৭৭ জন এবং বাকি নিবন্ধন এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে।

শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি)-এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে তথ্য জানা গেছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে ১০ লাখ ৮১ হাজার ৩৮০ জন পুরুষ এবং লাখ ৭৩ হাজার ৭০৩ জন নারী।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ে নিবন্ধনকৃত প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট প্রদান শেষে ভোটাররা তা নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এবারই প্রথমবারের মতো আইটিসাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। জন্যপোস্টাল ভোট বিডিঅ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর নির্ধারিত থাকলেও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে সময় বাড়ানোর ঘোষণা দেয় ইসি।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা আমেরিকার বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। লক্ষ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটদানে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য