ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সম্পদ ও আয়ের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে—আয়ের পরিমাণ, সম্পদের ধরন ও পরিসরে রয়েছে বড় ধরনের পার্থক্য।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রীর যৌথ সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট ও শেয়ার; অস্থাবর সম্পদের তালিকায় আছে দুটি গাড়ি, স্বর্ণালংকার ও নগদ অর্থ। তিনি ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী।
সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ টাকা। তাঁর প্রদত্ত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে কৃষি ও অকৃষি জমি, বহুতল ভবন ও ঢাকার গুলশানে ফ্ল্যাট। কক্সবাজার-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
মির্জা আব্বাস
মির্জা আব্বাস ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪৫ কোটি টাকা। এককভাবে তাঁর সম্পদ ৫৩ কোটি টাকার বেশি। স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে বড় অঙ্কের ব্যাংক আমানত, শেয়ার, ফ্ল্যাট ও যানবাহন। বার্ষিক আয় দেখিয়েছেন ৯ কোটি ২৬ লাখ টাকা। তিনি ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী।
মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় ৪ লাখ ৬৭ হাজার টাকা। মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি টাকা। খুলনা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর বিরুদ্ধে অতীতে একাধিক মামলা থাকলেও বর্তমানে কোনো সক্রিয় মামলা নেই বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা। স্ত্রীর সম্পদ ১ কোটি ৭২ লাখ টাকা। নগদ অর্থ, সঞ্চয়পত্র, গাড়ি ও আগ্নেয়াস্ত্রের তথ্য হলফনামায় উল্লেখ রয়েছে। রংপুর-৩ আসনে নির্বাচন করছেন তিনি।
জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার টাকা। মোট সম্পদ প্রায় ৪৬ লাখ টাকা। তাঁর স্ত্রীর আয় ও সম্পদ তুলনামূলক বেশি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের প্রার্থী।
মুফতি মনির হোসাইন কাসেমী (জমিয়তে উলামায়ে ইসলাম): সম্পদ প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা
ড. রেজা কিবরিয়া (বিএনপি): পারিবারিক সম্পদ প্রায় ১৫ কোটি টাকা
শেখ সুজাত মিয়া (বিএনপি বিদ্রোহী): মোট সম্পদ ৬ কোটি ৭১ লাখ টাকা
মো. শাহজাহান আলী (জামায়াত): সম্পদ প্রায় ২৩ লাখ টাকা
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?