ভারতের সঙ্গীত জগতের কিংবদন্তি সুরকার এ আর রহমান প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন। অস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই সঙ্গীত পরিচালক নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য চমকপ্রদ খবর দিয়েছেন।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্যমতে, চলতি বছর মুক্তি পেতে যাওয়া কমেডি ঘরানার সিনেমা মুনওয়াক–এর মাধ্যমে অভিনয় দুনিয়ায় অভিষেক হচ্ছে এ আর রহমানের। ছবিটি পরিচালনা করছেন মনোজ এনএস।
পরিচালকের বরাতে জানা গেছে, শুরুতে ‘মুনওয়াক’ ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবেই যুক্ত ছিলেন রহমান। গান রেকর্ডিং শেষ হওয়ার পর তাকে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। চরিত্রটির বর্ণনা শুনেই তিনি অভিনয়ে সম্মতি জানান।
এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবা। নির্মাতাদের দাবি, দর্শকদের চমকে দেওয়ার মতো বেশ কিছু দৃশ্য থাকছে ছবিটিতে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে সিনেমাটি মুক্তি পাবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?