clock ,

আসাম থেকে ৩ মাসে প্রায় ২ হাজার জনকে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’

আসাম থেকে ৩ মাসে প্রায় ২ হাজার জনকে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে গত কয়েক মাসে প্রায় দুই হাজার মানুষকে বাংলাদেশেপুশ-ব্যাককরা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ১৯৫০ সালের একটি আইন প্রয়োগ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আসামের বিদেশি ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে বিদেশি হিসেবে চিহ্নিত করার এক সপ্তাহের মধ্যেই তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ভাষ্য, উচ্চতর আদালতে আপিল করে যেন কেউ প্রক্রিয়াটি দীর্ঘায়িত করতে না পারেন, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বছরের শুরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘অভিবাসী (আসাম থেকে বহিষ্কার) নির্দেশ, ১৯৫০’–এর বিধান অনুযায়ী গত কয়েক মাসে প্রায় দুই হাজার অবৈধ বিদেশিকে বাংলাদেশে পুশ-ব্যাক করা হয়েছে। এর মধ্যে শুধু ৩১ ডিসেম্বরেই ১৮ জনকে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে ঘোষিত বিদেশিদের আটক শিবিরে রাখা হলেও তারা জামিনে বেরিয়ে যেতেন। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশি হিসেবে চিহ্নিত ব্যক্তিদের সাত দিনের মধ্যেই পুশ-ব্যাক করা হবে। ক্ষেত্রে কোনো প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

১৯৫০ সালের আইন নিয়ে প্রশ্ন

তবে আইনজীবী মানবাধিকার কর্মীরা এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ১৯৫০ সালের আইনটি একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রণীত হয়েছিল এবং বর্তমান সময়ে এর প্রয়োগ অসাংবিধানিক।

গৌহাটি হাইকোর্টএর সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক ভুঁইয়া বলেন, আইনটির উদ্দেশ্য ছিল দেশভাগ-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলা করা। এটি কখনোই স্থায়ী বা নিয়মিত বহিষ্কার ব্যবস্থার জন্য নয়। তিনি জানান, ওই আইনে নোটিশ, শুনানি বা আপিলের সুযোগ নেই, যা ভারতের সংবিধানের ১৪ ২১ নম্বর ধারার পরিপন্থী।

আরেক জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী বলেন, পুরোনো এই আইন ব্যবহার করে নির্বাহী আদেশের মাধ্যমে পুশ-ব্যাক করার চেষ্টা করা হচ্ছে, যা বিচারব্যবস্থাকে পাশ কাটানোর শামিল।

মানবাধিকার উদ্বেগ

মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের আসাম রাজ্য ইনচার্জ পারিজাত নন্দ ঘোষ বলেন, যাদের পুশ-ব্যাক করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করা হয়নি। এতে প্রকৃত ভারতীয় নাগরিকদেরও ভুলবশত ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে। অতীতেও এমন ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য